শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ধর্ম

ঈদুল আজহা: সম্ভাব্য তারিখ প্রকাশ করল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদুল আজহা: সম্ভাব্য তারিখ প্রকাশ করল আমিরাত
ছবি: সংগৃহীত।

ইসলাম ধর্মের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মুসলিমদের কাছে এটি ‘কোরবানি ঈদ’ নামেও পরিচিত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ‘পবিত্র ঈদুল আজহা‘র সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপন হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ ।

জ্যোতি র্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে (বুধবার) আরব আমিরাতে পালিত হবে ঈদুল আজহা।

গালফ নিউজ প্রতিবেদনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ২৭ মে (বুধবার) থেকে ২৯ মে (শুক্রবার) পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাত বাসিন্দারা টানা ৬ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা ইসলামি বর্ষপঞ্জির ১২তম তথা শেষ মাসে পালিত হয়। ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত এই দিনটি হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশে নিজ সন্তানকে কোরবানি দেয়ার প্রস্তুতির স্মরণে পালিত হয়। দিনটি নামাজ, দান–সদকা এবং পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উদযাপন করা হয়।

 

এসএ