মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল আসাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

শনিবার (৯ মে) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে অনুভূত হয় এই কম্পন।

ইউরোপীয়ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের বিলাসিপাড়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল তুলনামূলক কম, যার ফলে সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪.৫।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, বিকাল ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) এই ভূকম্পন অনুভূত হয় আর এর মাত্রা ৪.৪ বলে উল্লেখ করেছে।

ভূমিকম্পের পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনরা পোস্ট করে অভিজ্ঞতার কথা জানান। বিশেষত উত্তরবঙ্গের বাসিন্দারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More