শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে বাদ দেয়া হবে: প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছেবলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারের একমাস পূর্তি উপলক্ষে বুধবার (সেপ্টেম্বর ১১) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

. মুহাম্মদ ইউনূস বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে ১২ বছরের কম ছিল, তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ নেয়া হয়েছে।

এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More