শিরোনাম
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
দীপ্ত নিউজ
বিনোদন

ভালোবাসার মানুষকে নিয়ে সায়ন্তিকার আবেগঘন পোস্ট

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভালোবাসার মানুষকে নিয়ে সায়ন্তিকার আবেগঘন পোস্ট
সায়ন্তিকা।

এবার ভালোবাসার মানুষকে নিয়ে আবেগঘন পোস্ট করেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসিমুখে প্রিয় বন্ধু সহকারী অমিত কুমারের সঙ্গে চকলেট কেক হাতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। শনিবার (১০ মার্চ ) ছিল সেই সহকারীর জন্মদিন। তাকে নিয়েই একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সায়ন্তিকা।

তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। তুমি আমার শক্তি, বন্ধু, আমার ভাই। তুমি ছাড়া আমি কী করতাম। তুমি আমার। ভালোবাসি ভাই।’ সহকারী হলেও তার পরিবারের একজন সদস্য অমিত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কটাক্ষের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। কিছুদিন আগেও ট্রলের পাল্টা জবাব দিয়েছেন তার এক ফলোয়ারকে।

অনেকদিন ধরেই এক অনুরাগী তাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করে আসছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই তাকে শিক্ষা দিতেই এবার পাল্টা জবাব দেয়ার পন্থা বেছে নিয়েছেন সায়ন্তিকা।

সেই প্রসঙ্গে লেখেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় কৃতজ্ঞ আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। নারীদের এভাবে অসম্মান কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।’

 

যূথী/দীপ্ত সংবাদ