শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের কোন ধর্মীয় বৈষম্যে নেই, দাবি নরেন্দ্র মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের কোন ধর্মীয় বৈষম্যে নেই, দাবি নরেন্দ্র মোদির

ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি কোন বৈষম্যে করা হয় না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ জুন) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

যদিও ভারতে ধর্মীয় সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী এবং সাংবাদিকদের নির্যাতনের বিষয়ে বিস্তারিত অভিযোগ সামনে এনেছে বহু মানবাধিকার গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হোয়াইট হাউসে বৈঠকের সময় তিনি মানবাধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে মোদির সঙ্গে আলোচনা করেছেন।

ভারতের সংখ্যালঘুদের নৈতিক অধিকারের প্রশ্নে মোদি বলেন, ভারতে সরকার চলে সংবিধানের ভিত্তিতে। গণতান্ত্রিক মূল্যবোধে বৈষম্যের কোনো স্থান নেই বলে জানান তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সংবিধান ও আমাদের সরকার গণতন্ত্র রক্ষা করতে পারে তা আমরা প্রমাণ করেছি। আমি যখন বলি রক্ষা করতে পারে তখন জাতি, ধর্ম, লিঙ্গ, সেখানে কোনো বৈষম্যের স্থান নেই (আমার সরকারে)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে, ভারতে মুসলিম, হিন্দু দলিত, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। পাশাপাশি সাংবাদিকদের ওপরও দমনপীড়ন চালানো হচ্ছে বলে উল্লেখ করেছিল।

 

এসএল/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।