মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ৫.৪ মাত্রার ভূমিকম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের জম্মুকাশ্মীরের বেশ কিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়া দিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ‘ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মুকাশ্মীরের দোদা অঞ্চল। এটি ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।’

ভারতের পাশাপাশি পাকিস্তানের লাহোর থেকেও ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।

 

ইমাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More