দীপ্ত নিউজ
বিনোদন

ভাবলাম একটা ডিগবাজি দেই : জায়েদ খান (দেখুন ভিডিওসহ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভাবলাম একটা ডিগবাজি দেই : জায়েদ খান (দেখুন ভিডিওসহ)
ফ্যাশন শো'র মঞ্চে ডিগবাজি দিয়ে সবাই কে তাক লাগিয়ে দিলেন জায়েদ খান

সম্প্রতি ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার’(সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজার দায়িত্ব পেয়েছিলেন জায়েদ। সেখানেই দর্শকদের সামনে গানের সঙ্গে নাচের তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দিয়েছেন তিনি। যে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে মঞ্চে অন্যদের অনুপ্রাণিত করতে দেন সাইড ডিগবাজি।

হঠাৎই কেন ডিগবাজি দিলেন, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন- ‘আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম। খেলাধুলা করেছি, বডি ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড ও শরীর সাপোর্ট না করলে আপনি পড়ে যাবেন। সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই এবং সেটি করলাম।’

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।