বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। কিন্তু কুরাসাওকে ৭–১ গোলে হারিয়ে রেকর্ডটি নিজেদের করে নেয় জার্মানি।
তবে হাইতির বিপক্ষে ৩–০ গোলে জয় নিয়ে সেই শীর্ষস্থান আবারও ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।
হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে গোলসংখ্যা ২৪১–এ নিয়ে গিয়ে জার্মানিকে ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড নিয়ে আরও লড়াই চলতে পারে। কিন্তু তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এত বেশি যে এই আসরে তা কমে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা—
১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল
এসএ