শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে ব্যাংকের পল্টনস্থ কর্পোরেট অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব এবং ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য তুলে ধরে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্।

বক্তব্য রাখেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও জনাব এস. এম. ইকবাল হোছাইন এবং ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) জনাব এ.বি.এম বোরহান উদ্দিন।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। দেশব্যাপী ব্যাংকের শাখা ও এজেন্ট পয়েন্ট থেকে প্রায় ২০০০ কর্মকর্তা সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব শ্রেণীর গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।