178
দেশের বাজারে আবারও বৃদ্ধি করা হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম সমন্বয় করা হয়।
এর আগে, চলতি বছর ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তখন প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয় ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশে সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর।
এসএ