শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন। আলোচনায় শিক্ষক–শিক্ষার্থীদের সমস্যা, উচ্চশিক্ষায় উন্নয়ন, সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

পুসাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান অনি, সাকিব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত “বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ” শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। প্রস্তাবনায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী অধিকার সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

পুসাব নেতারা মনে করেন, সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।