দীপ্ত নিউজ
রাজনীতি

বুয়েটে অস্থিরতার প্রতিবাদে ছাত্রলীগের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বুয়েটে অস্থিরতার প্রতিবাদে ছাত্রলীগের সমাবেশ
প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের নামে অস্থিরতার প্রতিবাদে, আজ প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।

কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তরা বলেন, বুয়েটে রাজনীতি বন্ধের নামে রাজনীতি করা হচ্ছে। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এদিকে, আজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ক্লাস–পরীক্ষা হয়নি। বুয়েটে ছাত্রলীগ রাজনীতি করছে– এই অভিযোগে বুধবার হঠাৎ আন্দোলন শুরু করেন একদল শিক্ষার্থী।

 

আল / দীপ্ত সংবাদ