দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের পর পরই সুখবর দিলেন তাহসান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের পর পরই সুখবর দিলেন তাহসান

বিয়ে পর্ব শেষ করেই আরেক সুখবর দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন একটি গান নিয়ে সবার সামনে আসছেন জনপ্রিয় এ গায়ক।

তাহসানের নতুন এ গানের নাম ‘একা ঘর আমার’। স্যাড–রোমান্টিক গানটির কথা ও সুর দিয়েছেন গায়ক নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করা হয়েছে গানটি। এরই মধ্যে গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলেও জানা গেছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামে ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।