রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল; ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল এ দিনের প্রথম খেলায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে দুপুর ১টা ৩০মিনিটে।

দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

সাকিবতামিম লড়াইয়ে শেষ হাসি হেসেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচ জয়ের আত্নবিশ্বাস নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে নামার অপেক্ষায় বরিশাল ফরচুন। গত আসরে খুলনার বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারে বরিশাল।

খুলনাও আছে দারুন ছন্দে। নিজেদের প্রথম ম্যাচেই উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

দিনের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম। এবারের আসরে সিলেটকে হারিয়ে যাত্রা শুরু করলেও খুলনার কাছে অনেকটা অসহায় ভাবে হেরেছ তারা। তাই ম্যাচে ফিরতে ভালো লড়াইয়ের বিকল্প নেই আফিফ, শুভাগতদের।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা করে তাসকিন, শরিফুলদের দূর্দান্ত ঢাকা। এবার খুলনার বিপক্ষে ভরসা রাখতে পারেন কোচ খালেদ মাহমুদ সুজন।

 

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More