শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিনম্র শ্রদ্ধায় দুই সংগঠনের ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ পালন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিনম্র শ্রদ্ধায় দুই সংগঠনের ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ পালন
মুক্তিযুদ্ধ জাদুঘরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

 

বিনম্র শ্রদ্ধা আর শোকগাথা, স্মৃতি রোমস্থন ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত –মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পলিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, প্রকাশক, প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি মফিদুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত–মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডা. মো. আহসানুল কবির এবং শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ বিশিষ্টজন।

সম্মাননা জানানো হয় একজন বীরাঙ্গনা নারীকে।

১৭ই ডিসেম্বর সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বনানীস্থ সমাধিতে এবং আজিমপুরস্থ শহীদদের সমাধিস্থলে কুরআনখানি, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল হয়। সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয়ের প্রথম প্রহরে ১৭ই ডিসেম্বর খুব ভোরে যখন শত শত মুক্তিযোদ্ধা বুডিগঙ্গা নদী পেরিয়ে ঢাকা ফিরছিলেন, সেই ফেরার পথে শান্ত–মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুসহ মোট ১১ জন সহযোদ্ধা শহীদ হন। এই ঘটনা তার মনে গভীর রেখাপাত করে। তিনি মনে করেন, আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, যারা সেই বিজয় ছিনিয়ে আনতে আত্মত্যাগ করেছেন। তিনি নুতন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তাঁর ১১ জন শহীদ

সহযোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন। একইসাথে তাদের স্মৃতিকে অম্লান রাখতে আজিমপুর নতুন করবস্থানে তঁ াদের সমাধিতে নির্মাণ করেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ।

এছাড়া শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের কল্যাণে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে এই ফাউন্ডেশন।

 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

 

আল/ দীপ্ত সংবাদ