শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ভাই-বোনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা ওই এলাকার এন্তাজুল ইসলামের মেয়ে লিমা আক্তার (৯) ও একই এলাকার এনামুল হকের ছেলে আরিফ হোসেন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই–বোন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, লিমা ও আরিফ তাদের বাড়ির উঠানে খেলা করতেছিল। এ সময় প্রচন্ড তাপদাহে তাদের ঘরের বৈদ্যুতিক লাইনের তারে পেঁচানো টেপ খুলে যায়। তাদের ঘরের বেড়াগুলো টিনের হওয়ায় পেঁচানো টেপ খুলে গিয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। উঠানে খেলতে খেলতে একসময় ওই‌ দুই শিশু গিয়ে ঘরের বেড়াতে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইয়াছিন মোহাম্মদ সিথুন/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।