শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রবিবার দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রবিবার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রবিবার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ৪ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়সিলেট নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট এবং এর আশপাশ এলাকা এবং ১১ কেভি বিমানবন্দর ফিডার আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত সরবরাহ বন্ধের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগীতা চেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ৪ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More