শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপির এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার : রুহুল কুদ্দুস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার : রুহুল কুদ্দুস

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে চলবে। বিএনপির এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরের জয়পুরহাট নতুনহাট সরদার পাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংগঠনিক সম্পাদক বলেন, এতদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। এখন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।

তিনি আরও বলেন, এই সরকারকে সরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন। জনগণ জেগে উঠেছে, ওদের পরাজিত করতে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপি আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমলসহ প্রমুখ।

এসএ/দীপ্ত নিউজ