দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি একটি আওয়াজ সর্বস্ব দল: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি একটি আওয়াজ সর্বস্ব দল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে একটি আওয়াজ সর্বস্ব দল বলে মন্তব্য করে কোলাব্যাঙের সাথে তুলনা করেছেন। রবিবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী নিজ বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের বলেন, দেশের মানুষ এবার স্বস্তির সাথে ঈদ উদযাপন করেছেন। তবে গরমে একটু অস্বস্তি ছিলো উল্লেখ করে সেই কারণে মীর্জা ফখরুলদের মাথা গরম হয়েছে কিনা এমন সংশয়ও প্রকাশ করেন তিনি।

এসময় বিএনপি বিদেশীদের হাত–পা ধরে এখন হতাশ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

 

এমি/দীপ্ত