রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ইউনিয়ন পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Avatar photoAdib Jamal

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে, শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের সব ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি। একইদিন বিএনপিজামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদেইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথসভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেবল নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হবে। তবে, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, আওয়ামী লীগের কর্মসূচির লক্ষ্য বিএনপিকে ঠেকানো বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More