শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’!

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ১০ বছর আগে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম হয় তাদের। তারপরে কেটে যায় অনেক বছর।

প্রায় এক দশক পর এবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ড্যানিয়েল এবং তার প্রেমিকা এরিন ডার্ক। অভিনেতার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, সন্তানসম্ভবা এরিন। খুব শিগগিরই যুগলের কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান।

২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবির সেটে সেই যে একে অপরের হাত ধরেছিলেন, তার পর থেকে একসঙ্গেই পথ চলা ড্যান ও এরিনের। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন যুগল। ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্য দিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে।

২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিংক টোয়াইস’ ছবিতেও অভিনয় করেছেন এরিন।

 

এমি/দীপ্ত