শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাজেট ২০২৫-২০২৬: দাম কমছে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাজেট ২০২৫-২০২৬: দাম কমছে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের

২০২৫–২৬ অর্থবছর বাজেটে দাম কমছে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ববলেন, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকি ও ডায়াপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে, ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম এবং অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।

নতুন অর্থবছরে বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। আর ঘাটতির পরিমাণ (অনুদানসহ) ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, জাতীয় সংসদ না থাকায় বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন–এ (বিটিভি) অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য পেশ শুরু করেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।