শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান

বাগেরহাটে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরীর সরজ্ঞামসহ মো. ফয়সাল ইউনুস (৩৫) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে বাগেরহাট পৌরসভার দশানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফয়সাল বাগেরহাট কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেল। সে গত চার মাস ধরে দশানি এলাকার একটি ছয়তলা ভবনে ভাড়া থেকে জাল টাকা তৈরী ও ব্যবসা পরিচালনা করছিল।

আরও পড়ুন: মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন: প্রধানমন্ত্রী

ঈদকে সামনে রেখে ফয়সাল এই জাল টাকা তৈরি করছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল টাকা তৈরী ও মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকার যদুনাথ স্কুল এন্ড কলেজের সামনে একটি ছয় তলা বিল্ডিংয়ে অভিযান চালানো হয়।

ওসি আরও জানান, অভিযানে ফয়সালের কাছ থেকে ১৫ লক্ষ জাল টাকা, টাকা তৈরীর পেপার, ডায়েস ও রংসহ টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মামুন/সুপ্তি/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।