শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটি করছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটি করছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ ম্যাচে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। এছাড়াও একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান। মোস্তাফিজুর রহমান একাই নিয়েছেন ২টি উইকেট। অভিষেক হওয়া খালেদ ১টি।

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে হয়েছিল পরিত্যক্ত। এদিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে আরও একটি সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ–সৌম্য সরকার। তবে দ্বিতীয় ওয়ানডেতে জায়গা পাননি নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাশ (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।