বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শন টেইট। তাঁর নিয়োগের মধ্য দিয়ে জাতীয় দলে শেষ হলো আন্দ্রে অ্যাডামসের অধ্যায়।

সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৪২ বছর বয়সী টেইট নভেম্বর ২০২৭ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে।

টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।

সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংস দলের হেড কোচ হিসেবে কাজ করেন টেইট এবং ২০১২–১৩ মৌসুমে ওই দলের হয়ে খেলেও ছিলেন।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More