শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনলেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনলেন বাংলাদেশিরা

দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি কয়েকজন নাগরিক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দ্বীপনগর গ্রামের ৩২৩ মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বিকেল নাগাদ দুইজনকেই ফেরত দেওয়া হয়েছে।

ভারতীয় কৃষকের নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশি কিশোরের নাম মো. আলামিন। সে ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, শুক্রবার সকালে আলামিন বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিল। এ সময় ছয়জন বিএসএফ সদস্য তাকে মারধর করে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্বীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন।

এরপর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, “৫ বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে।”

ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন, তাকেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

আল