মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ৫৪ জন মারা গেছেন: ত্রাণমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। এছাড়াও এ পর্যন্ত ৫৪ জন বন্যায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন।

 

দেশে ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে সরকারি জায়গায় দ্রুত পরিসরে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।

 

এছাড়া গরু ও ছাগলের খাবার সংকটের কারণে খর ও ঘাসের যোগান দেবে সরকারএ কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রাণীদের খুরা রোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হবে।

 

এদিকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More