সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) এই বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মসজিদের উন্নয়নের কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ওয়ানইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোন উন্নয়ন হয়নি। এমনকি নির্মান কাজও সম্পন্ন করা হয়নি। এতোদিন মুসল্লিরা নির্মানাধীন অবস্থায় নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটি ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তিনি নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদ উন্নয়নে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। তারই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More