প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (২০ এপ্রিল) বগুড়া সফরে যাচ্ছেন। দিনব্যাপী সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।
বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কর্মসূচি–
– সকাল ১০:৩০টা– বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হবেন।
– সকাল ১১:০০টা– বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ই–বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
– সকাল ১১:৩০টা– বগুড়া পৌর ভবনে উপস্থিতি ও নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন।
– দুপুর ১২:৪৫টা– গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬–এর উদ্বোধন করবেন।
– দুপুর ১:৩০টা শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান।
– দুপুর ১:৪৫টা– বাগবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
– দুপুর ২:৩০টা– শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন।
– বিকাল ৩:৩০টা– বগুড়া সার্কিট হাউজে যাত্রা বিরতি
– বিকাল ৪:০০টা– আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন।
– বিকাল ৫:৪৫টা– বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন।
– বিকাল ৫:৫০টা– বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।
– সন্ধ্যা ৬:০০টা– ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা।