শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফের হাইকোর্টে জামিন চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফের হাইকোর্টে জামিন চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। ছবি: সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন।

এর আগে, গত বছরের ১৬ অক্টোবর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

মিন্নি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। নিজের আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়ে মিন্নি জানিয়েছিলেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বরং তার স্বামী রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে একদল যুবক কুপিয়ে হত্যা করে।

আলোচিত সেই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

একই বছরের ৪ অক্টোবর ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।

 

এফএম/দীপ্ত সংবাদ