শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনীর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ

ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে করতে দূর্বল হয়ে পড়ায় শঙ্কা অনেকটা কেটে গেছে। এখন আশ্রয়কেন্দ্র থেকে ফেনীর সোনাগাজী উপকূলীয় এলাকার মানুষদের বাড়ি ফিরতে বাঁধা নেই।

রবিবার (১৪ মে) সন্ধ্যায় এই তথ্য জানান সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা এ অঞ্চলে তেমন প্রভাব ফেলেনি। তবে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বয়েছিলো। ফলে এরই মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এখন মানুষের বাড়ি ফিরতে আর কোনো বাঁধা নেই।

ঘূর্ণিঝড় ‘মোখা’র আগাম সতর্কবার্তা পেয়ে উপকূলীয় এলাকার ৪টি ইউনিয়নের প্রায় ১০ হাজার লোক ৪৩টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করে। উপজেলায় একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা রয়েছে। ১৪টি চিকিৎসক দল, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন। দূর্যোগকালীন উদ্ধার তৎপরতাসহ বিভিন্ন কাজের জন্য সিপিপির দুই হাজার স্বেচ্ছাসেবকসহ প্রায় পাঁচ হাজার কর্মী এখনো মাঠে কাজ করছেন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে বাড়ি ফিরতে সহায়তা করছে বলেও জানান এই কর্মকর্তা।

ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচির (সিপিপি) সহকারি পরিচালক মুনীর চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় আসায় উপকূলীয় এলাকার বাসিন্দারা অনেকে আতঙ্কে ছিলো। বিকেলে অনেকেই বাড়ি ফিরে গেছেন।

সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ জানান,সোনাগাজী উপকূলের কোথাও কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির খবর পেলে পরবর্তী সময়ে জানাতে পারবো।

 

এমি/দীপ্ত সংবাদ