দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফেনী ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

 

ফেনী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদ (৩৪) কে রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) তাঁকে ফেনীর আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

তারেক ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের রিয়াজুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশের দল রবিবার ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তারেকের বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ২৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। মামলাগুলোর বেশির ভাগই নাশকতা ও গাড়ি ভাঙচুরের।

দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, তারেক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ