১৪
ফরিদপুর–৩ (সদর) আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোটে বিজয়ী হন বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রফেসর আব্দুত তাওয়াব ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট পেয়েছেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্পন্ন করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।