শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

 

দেশের কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা থাকলেও তা দূর করতে সরকার নানানভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাহাড় হাওর ও চরাঞ্চল এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে নিয়েই কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা শিক্ষক স্বল্পতার অসুবিধা দূর করতে সে লক্ষ্য কাজ করছি।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিলুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অনেকে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।