শিরোনাম
মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ আজ

 

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার গুরুত্ব, মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে মার্কিন প্রতিনিধিদল।

বৃহস্পতিবার ( ১৩ জুলাই ) সকালে গণভবনে গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রতিনিধি দলটি চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় নিয়ে ঢাকায় এসে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ–সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

প্রতিনিধিদলটির সফর প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, ‘অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে এবং তার মধ্যে নির্বাচন আসতে পারে। তবে এটি নির্বাচনকেন্দ্রিক সফর এমনটি ভাবাও ঠিক হবে না।’

 

 

আল / দীপ্ত সংবাদ