শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

প্রধানমন্ত্রী হত্যার হুমকি: বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রী হত্যার হুমকি: বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী মহানগরীর ভেরিপাড়া মোড় থেকে বেলা এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানা সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে। ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ইউসুফ আদনানআফ/দীপ্ত নিউজ