প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কাজী ফার্মস গ্রুপের কর্মীদের একদিনের বেতন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বন্যাদুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে কাজী ফার্মস, কাজী মিডিয়া লিমিটেড এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (৯ সেপ্টেম্বর০ দুপুরে সচিবালয়ে প্রধান উপদেষ্টার তহবিলে বন্যা দুর্গতদের ত্রাণের জন্য মোট ১ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৮৩৮ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুদানের চেকটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজমের হাতে তুলে দেওয়া হয়।

এই অর্থ সংগ্রহ করা হয়েছে একটি অনন্য উদ্যোগের মাধ্যমে, যেখানে কাজী ফার্মস, কাজী মিডিয়া লিমিটেড এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মচারীরা এক দিনের বেতন দান করেন।

কাজী ফার্মস, কাজী মিডিয়া লিমিটেড এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যৌথ উদ্যোগে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী।

 

রুবায়েত হাসান/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More