সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

রাজধানীর যেসব জায়গায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে হচ্ছে মেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পহেলা বৈশাখ ঘিরে ঢাকার বিভিন্ন প্রান্তে বসছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার আর গ্রামীণ খেলাধুলার সমারোহ।

বৈশাখ মানেই রঙিন পোশাক, পান্তাইলিশ, শোভাযাত্রা, মেলা আর উৎসবের উচ্ছ্বাসে ভরা এক দিন। বছর ঘুরে আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এটি বাঙালি জাতির একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।

পহেলা বৈশাখ ঘিরে ঢাকার বিভিন্ন প্রান্তে বসছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার আর গ্রামীণ খেলাধুলার সমারোহ। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে দিনটি উপভোগ করতে পারেন। জেনে নিন রাজধানীর কোথায় কোথায় জমছে বৈশাখী মেলা।

 

বিসিক মেলা বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর সহযোগিতায় এই মেলায় থাকছে দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিশাল সমাহার। নকশিকাঁথা, মাটির পণ্য, বাঁশবেতের কাজ, গৃহসজ্জার সামগ্রীসবকিছুই পাওয়া যাবে এক জায়গায়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি।

 

এসএমই বৈশাখী মেলা বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও

এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলা বসেছে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই মেলায় রয়েছে ৩০০টিরও বেশি স্টল। দেশীয় উদ্যোক্তাদের পণ্য, বৈচিত্র্যময় খাবার এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে করেছে আরও প্রাণবন্ত। পাশাপাশি নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখির খেলা ও বানর খেলার মতো বিনোদনও রয়েছে। প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা।

 

লাল বৈশাখী কামাল আতাতুর্ক পার্ক, বনানী

বনানী, কামাল আতাতুর্ক পার্কএ ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ‘লাল বৈশাখী’। আয়োজনে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ, বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ারের মতো মজার আয়োজন। কনসার্টে পারফর্ম করবেন হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড। এছাড়া থাকছে স্ট্যান্ডআপ কমেডিও। প্রতিদিন ৩০০ টাকা টিকিটে প্রবেশ করা যাবে।

 

বৈশাখী আয়োজন হোটেল ইন্টারকন্টিনেন্টাল

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ডবলরুমে ১৪ এপ্রিল আয়োজন করা হয়েছে বিশেষ বৈশাখী মেলা। এখানে থাকছে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের সমাহার। কিছুটা প্রিমিয়াম এই আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।

 

বৈশাখী মেলা দ্য রিভার এজ রেস্তোরাঁ, মিরপুর

মিরপুরের দ্যা রিভার এজ রেস্তোরাঁএ ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পরিবার নিয়ে আরামদায়ক পরিবেশে খাওয়াদাওয়া ও ছোটখাটো উৎসব উপভোগ করতে চাইলে এটি হতে পারে ভালো একটি অপশন।

 

বৈশাখী মেলা এয়ার ফোর্স বেইজক্যাম্প, আগারগাঁও

বাংলাদেশ এয়ার ফোর্সএর উদ্যোগে ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্টিং, ক্যারিকেচার, বাউল গান ও পটারি হুইল। পাশাপাশি লাটিম, মার্বেল, দাঁড়িয়াবান্ধা, রণপা, লুডু ও ক্যারামের মতো ঐতিহ্যবাহী খেলাধুলাও থাকবে। খাবারের তালিকায় থাকবে নানা বাঙালি পদ।

 

উৎসবে বৈশাখ শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা

ভাটারা, শেফস টেবিল কোর্টসাইডএ ১৪ এপ্রিল আয়োজন করা হচ্ছে ‘উৎসবে বৈশাখ’। আলপনা, পাপেট শো, বাউল গান, নাগরদোলা ও বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশ টিকিট ২০০ টাকা, আর কনসার্ট উপভোগ করতে খরচ হবে ৮০০ টাকা।

 

আর্কা বৈশাখ ১৪৩৩ আলোকি, গুলশান

গুলশান, আলোকিতে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘অর্ক বৈশাখ ১৪৩৩’। এখানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার ও বিনোদনের নানা আয়োজন, যা নগর জীবনের মাঝে বৈশাখের আমেজ এনে দেবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More