দীপ্ত নিউজ
বাণিজ্য

পর্যটক শূন্য কুয়াকাটা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পর্যটক শূন্য কুয়াকাটা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

চারদিকে শুনশান নিরবতা। নেই মানুষের কোলাহল। বন্ধ রয়েছে সকল রেষ্টুরেন্ট। খালি রয়েছে সকল আবাসিক হোটেল মোটেলের রুম।

প্রথম রমজান থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এতে বড় লোকসানের মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তবে ঈদের দিন থেকে পর্যটক বাড়ার আশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। তাই অনেকেই নতুন করে সাজে সাজাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান।

পর্যটক শূন্য থাকলেও সৈকত এলাকায় লক্ষ করা গেছে ট্যুরিষ্ট পুলিশ মোতায়েরন রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ