শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

সৈকতের জিরো পয়েন্টে মৃদু ঢেউয়ের গর্জন। ঝাউবন সংলগ্ন এলাকায় ফুটেছে নতুন গুল্ম লতা। সঙ্গে রয়েছে সাদা ঝিনুকের ছড়াছড়ি। গঙ্গামতিতে লাল কাঁকড়ার অবাধ বিচরণ।

রোজার দীর্ঘ একমাস পর্যটকের আগমন না থাকায় ডানা মেলেছে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের প্রকৃতি। রং ও ধোয়া মোছায় পরিচ্ছন্ন করা হয়েছে হোটেল মোটেল।

ঈদের দীর্ঘ ছুটি উপলক্ষে পর্যটক বরণে এমন নতুন সাজে সেজেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। ইতোমধ্যে ঈদের দিন থেকেই বুকিং হয়েছে ৭০ শতাংশ হোটেল মোটেল।

আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ।

 

এমি/দীপ্ত