কোনো সমাধান ছাড়াই পতাকা বৈঠক শেষ হয়েছে। বিএসএফের পুশইন করা ১০ নারী–পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছে। তাদের খাবার নেই ,পানি নেই, জঙ্গলের ভেতরেই তাদের অবস্থান।
মঙ্গলবার (২ জুন) সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুুষ্ঠিত পুশইন সংক্রান্ত পতাকা বৈঠক ফলপ্রসু হয়নি।
গতকাল সোমবার ভোর রাতে কাঁটাতারের বেড়া খুলে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশইন করে। বিজিবি সাহসিকতার সঙ্গে বিএসএফের পুশইন ঘটনা জানতে পেরে তা প্রতিহত করে দেয়। বিএসএফ গতরাতেও তাদের রাতভর আশেপাশের বেশ কয়েকটি কাঁটাতারের বেড়া খুলে পুশইন চেষ্টা করে ব্যর্থ হয়। যখন যে বেড়া খুলে দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে আগেই সেখানকার সীমান্তের সার্চলাইট বন্ধ করে দেয়া হয়। তবে বিজিবি সতর্ক থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে আজ মঙ্গলবার সাড়ে রাত তিনটার দিকে কাঁটাতারের বেড়ার এপারে পুনরায় তাদের পুশইন করলেও মানুষগুলো এখনও শূন্যরেখা ভূখণ্ডেই অবস্থান করছে।
এ ঘটনার পর বেনাপোলসহ আশেপাশের সীমান্তে বিজিবি জনবল ও উচ্চ সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সোমবার ও আজ মঙ্গলবার পতাকা বৈঠক করেও বিএসএফের সঙ্গে কোন সমাধান ছাড়াই তা শেষ হয়।
আল মামুন/এজে/দীপ্ত সংবাদ