শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে জামায়াত ইসলামের ১১ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে জামায়াত ইসলামের ১১ সদস্য আটক

পটুয়াখালীর কুয়াকাটায় উগ্রবাদী বই ও লিফলেট সহ জামায়াত ইসলামের ১১ সদস্যকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদুল (৫৬), মোফাজ্জেল (৭৫),ফারুক (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ (২৪), জাহিদুল (৪৬), শফিকুল (৩৪), এনামুল (৩৭), হালিম হাওলাদার (৬৪) ও হারুনর রশিদ (৫৭)।

আটককৃত সবার বাড়ি ঝালকাঠী জেলায়। আটকের সময় জামায়াত ইসলাম সদস্যের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

কলাপাড়া সদর অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ জানান, আটককৃতরা বড় কর্মী সভা এবং নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমরান/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।