শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নোয়াখালীর বেগমগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
পানিতে ডুবে কিশোরের মৃত্যু। প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ ফরহাদ হোসেন (১৭) নামের এক কিশোর ডুবে নিখোঁজ হয়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় ফরহাদের মৃতদেহ উদ্ধার করে।

শুক্রবার(২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভবানিপুর গ্রামের শাহাজাহানের বাড়ির পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ফরহাদ হোসেন ওই বাড়ির মোহাম্মদ শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির অন্য লোকজনের সাথে পুকুরে গোসল করতে যায় ফরহাদ। গোসল করার সময় হঠাৎ করে পুকুরের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় ফরহাদ। পরে পরিবার ও বাড়ির লোকজন পুকুরে তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস মাইজদীর একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৪টার দিকে পুকুর থেকে ফরহাদের মৃতদেহ উদ্ধার করে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফরহাদ নামের ওই ছেলেটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যূথী/দীপ্ত সংবাদ