
নোয়াখালীতে ডাক্তার কর্তৃক রোগীকে শ্লীলতাহানি

নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার কর্তৃক রোগীকে শ্লীলতাহানির করার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী জানায়, গ্যাস্ট্রিকের সমস্যা থাকায় গ্যাস্ট্রো এন্টারোলজি ডাক্তারের কাছে তিনি যান, এরপর হাতে গ্লাভস পড়া ছাড়াই তার জামার ভিতরে হাত ঢুকিয়ে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় স্পর্শ করে, পরে ভুক্তভোগী চিৎকার করলে তার মা ও বাবা ছুটে আসেন।
আরও পড়ুন: ‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি
পরে ওই ডাক্তার গোপনে হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে কথা বলতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন এছাড়াও নোয়াখালী জেলা সিভিল সার্জন এর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত রিপোর্ট হাতে আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আনাম / আল / দীপ্ত সংবাদ








