সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মারুফ পারভেজ প্রিন্সকে সভাপতি ও মোজাম্মেল হক মোজামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা শাখার কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (৮ জুন) মধ্যরাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক পত্রে কমিটি প্রকাশ পায়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় ওই পত্রে।

 

ইয়াছিন মোহাম্মদ সিথুন/মি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More