শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বিনোদন

‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো’: মীমকে পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো’: মীমকে পরীমণি

ঢালিউডের জনপ্রিয় আলোচিত অভিনেত্রী পরীমনি। পর্দায় কিংবা পর্দার বাহিরে আলোচনায় থাকবেনই পছন্দ করেন তিনি। ১০ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছে এই অভিনেত্রী। এরপর থেকে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী।

তবে হঠাৎ করেই এই নায়িকার সংসারজীবনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। যার কারণ অবশ্য পরী নিজেই। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, নির্মাতা রায়হান রাফি এবং অভিনেতা শরিফুল রাজকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পরীর পোস্ট ঘিরে নেটিজেনদের ভেতর চলছে আলোচনার ঝড়। অনেকে ভাবছেন এই বুঝি অভিনেত্রীর সুখের সংসারে আগুন লেগেছে। তিনি নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লেখেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’

অন্যদিকে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে উদ্দেশ্য করে লেখেন, ‘বিদ্যা সিনহা মীম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো।’

এই অভিনেত্রী নিজের স্বামী অভিনেতা শরিফুল রাজকে সতর্ক করে লেখেন, ‘শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

কোন ঘটনার প্রেক্ষিতে এই ধরনের পোস্ট ফেজবুকে করেছে এই অভিনেত্রী তা খোলাসা করে কিছু বলেননি। কিন্তু ইঙ্গিতপূর্ন এই পোস্টগুলো হঠাৎই কেন দিচ্ছেন তিনি? এমন প্রশ্নেরই উত্তরের খোঁজে ভক্তদের মাঝে চলছে নানা গুঞ্জন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।