শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নিজ কেন্দ্রে ভোট দিলেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজ কেন্দ্রে ভোট দিলেন সাকিব আল হাসান
ভোট দিলেন সাকিব আল হাসান

মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (৮মে) দুপুরে মাগুরার ‌‌ সাহাপাড়ায় অবস্থিত সরকারি ১১১ নং প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি ।

মাগুরা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা দুটি উপজেলাতে একসাথে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টা থেকে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কমিশন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান বলেন দুটি উপজেলায় ভোট শুরু হয়েছে সকাল আটটা থেকে। মাগুরা সদর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১২০ শ্রীপুর উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৫৭ টি।

শ্রাবণ/ আল/ দীপ্ত সংবাদ