শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নিখোঁজের তিনদিন পর মাছের ঘেরে মিলল দুই শিশুর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের তিনদিন পর মাছের ঘেরে মিলল দুই শিশুর মরদেহ
নিহতদের স্বজন

নোয়াখালী হাতিয়ায় একটি মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্বার করা হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেকিম মার্কেটের পাশে একটি পুকুরে নিহত এই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

এর আগে শুক্রবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

নিহত দুই শিশু হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকার আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা দুই জন মামাতো–ফুফাতো ভাই।

নিহতদের স্বজনরা জানান, ‘শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রবিবার সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেয়।’

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হানান জানান, ‘সকালে নিহত শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে জানায়। পরে সে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সাথে কথা বলেন। প্রাথমিক ভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।‘

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ‘দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইলে জানিয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।‘

 

এ.এস.এম.নাসিম/পূর্ণিমা/দীপ্ত সংবাদ