শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে ইয়াবার চালান সহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে ইয়াবার চালান সহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. পারভেজ

কক্সবাজার থেকে আসা বিপুল পরিমাণ ইয়াবা সহ নারায়ণগঞ্জে সোনারগায়ে এক মাদক কারাবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে– ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে ২৩ হাজার ৫শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. পারভেজ (২৮) কক্সবাজার জেলার সদর পৌরসভার মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।

সকালে বিষয়টি নিশ্চিত করে সোনারগাও থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়ণগঞ্জ আসছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও তাঁর নেতৃত্বে একটি টিম ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে।

এসময় ভোরে ২৩ হাজার ৫শ’ পিছ ইয়াবাসহ পারভেজ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।