দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ ছাত্রলীগের জেলা শাখার কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ ছাত্রলীগের জেলা শাখার কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষতির ছাত্রলীগের দলীয় প্যাডের বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ৭ বছর পর ২০১৮ সালের ১০ মে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসলাম র‌্যাফেল প্রধানকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ২ সদস্য কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৮ জুলাই ১৮৮ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 

গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।